

আদহাম বিন ইব্রাহীম : বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের জৈতুন পাড়ায় স’ন্ত্রাসীদের হাতে এক বাঙালি ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে স’ন্ত্রাসী কর্মকান্ড ও চাঁ’দাবাজির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। রুমার জৈতুন পাড়ায় ব্যবসায়ী হত্যাকা’ন্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা আরো বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স’ন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেনাক্যাম্প বৃদ্ধি করতে হবে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, জেলার সাধারণ সম্পাদক মো. নাছির , পৌর সভাপতি সামসুল ইসলাম সামু, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা সভাপতি জনাব আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক তানভির হোসেন ইমন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের নেতাকর্মীরা।

Posted ৯:২৭ এএম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


