আজ, Monday

শিরোনাম
শিরোনাম

গ্ল্যামারজগতের আড়ালে থাকা অন্ধকার দিক তুলে ধরবেন তিশা আর দীঘি

শনিবার, ৩১ মে ২০২৫
গ্ল্যামারজগতের আড়ালে থাকা অন্ধকার দিক তুলে ধরবেন তিশা আর দীঘি
সংবাদটি শেয়ার করুন....
কাকন সিকদার, স্টাফ রিপোর্টার।

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন এ সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী তানজিন তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচারিত হবে এই দুই তারকা অভিনীত ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’।

একটি বিয়ের ঘোষণা, এক তরুণীর দুর্ঘটনা, একটি গুজব আর সেখান থেকেই রহস্যের শুরু। ঈদে দীপ্ত প্লেতে মুক্তির অপেক্ষায় থাকা মাহমুদুর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’-এ উঠে এসেছে গ্ল্যামারজগতের রঙিন আলোর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার নানা দিক।

গল্পের শুরু সিনেমার তারকা ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণাকে কেন্দ্র করে। সেই রাতেই ঘটে যায় এক ‘অ্যাকসিডেন্ট’। আহত হয় রাশা নামের এক তরুণী। সেই তরুণীর ভূমিকায় দেখা যাবে দীঘিকে। তবে ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয়; গুঞ্জন ছড়ায়, আসলে আত্মহত্যার চেষ্টা করেছিল রাশা। কারণ, ইমতিয়াজের সঙ্গে তার ছিল ‘গোপন সম্পর্ক’। অনুসন্ধানে নামেন বিনোদন সাংবাদিক নাদিয়া। প্রশ্ন করতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েন বিপদে। বিনোদন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে।

পরিচালক মাহমুদুর রহমান বলেন, ‘থ্রিলারধর্মী গল্পটিতে এমন একটি বিষয় উঠে এসেছে, আমাদের সমাজে ঘটলেও অনেক সময়ই যা অপ্রকাশিত থাকে। এটা সেই ট্যাবু ভাঙার গল্প।’

ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৭ এএম | শনিবার, ৩১ মে ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com