আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

দেখে নিন বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
দেখে নিন বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :

ভারতের বিপক্ষে কঠিন লড়াই দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আজ দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর তিনটায় মাঠে নামবে দুই দল।

এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ-ভারতের একাদশ? ক্রিকইনফোর এক প্রতিবেদনে পাওয়া গেছে তার আভাস।

জানা গেছে, দুবাইয়ের স্পিনবান্ধব উইকেটে তিন স্পিনার খেলাতে পারে ভারত। তারা হলেন-রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আর কুলদ্বীপ যাদব। জাসপ্রিত বুমরাহ টুর্নামেন্টের আগেই ছিটকে গেছেন। ভারতের পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি আর আর্শদিপ সিং। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও থাকবেন একাদশে।

অন্যদিকে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেয়নি অভিজ্ঞ সাকিব আল হাসান আর লিটন দাসকে। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ আছেন।

বিপিএলে সর্বোচ্চ রান করা তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করবেন সদ্যই চোট কাটিয়ে ফেরা সৌম্য সরকার। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহিদ হৃদয়। এরপর মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ। অলরাউন্ডার কোটায় সাত নম্বরে মেহেদী হাসান মিরাজ, লেগস্পিনার রিশাদ হোসেন আটে। ভারতের বিপক্ষে টাইগার একাদশে থাকার কথা তিন পেসারের। তারা হলেন-তাসকিন আহমেদ, নাহিদ রানা আর মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশবিজ্ঞাপন

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৭ এএম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com