আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নরসিংদীতে টিউশনি করাতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
নরসিংদীতে টিউশনি করাতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট :

টিউশনিতে যাওয়ার সময় নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান (৩৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

(২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচরের গেটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ খান নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ছাত্র-ছাত্রীদের পড়াতেন।

রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় মাদরাসার অধ্যক্ষের সঙ্গে নাশতা শেষে বাদুয়ারচর এলাকার একটি বাসায় ছাত্র পড়াতে যাচ্ছিলেন হামিদ খান। সকাল ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের গেটবাজার এলাকায় অসতর্কভাবে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com