

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট রেল সড়কের গাজীপুরের পূবাইলে রেললাইনে ভেঙে গেছে। এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভাঙা অংশে যাত্রী ভর্তি ঢাকা মেইল ট্রেন আটকা পরেছে বলে জানা গেছে। (২৫ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল আড়িখোলা রেলস্টেশন এলাকায় রেল লাইনের একটি অংশ ভাঙা দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা দ্রুত বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে যান। এসময় যাত্রী নিয়ে ওই পথে আসা ঢাকা মেইল ট্রেন আটকা পড়ে। এ ব্যাপারে আড়িখোলা রেলওয়ে স্টেশনের কর্মরত স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

Posted ৫:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
hacked by trenggalek6etar | Gano Barta


