
কাজী আসাদুজ্জামান : চাঁদপুরের কচুয়ার কৃতী সন্তান এ.বি.এম. ফজলে রাব্বি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (জেনারেল) পদে পদোন্নতি লাভ করেছেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাকে এ পদে পদোন্নতি প্রদান করে। বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে (এইচআরডি) কর্মরত রয়েছেন।
এ.বি.এম. ফজলে রাব্বি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছেন। তার পদোন্নতিতে সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করেছেন।
তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। ভবিষ্যতেও তিনি বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রমে দক্ষতার সঙ্গে অবদান রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।