আজ, Thursday

শিরোনাম
শিরোনাম

লৌহজংয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
লৌহজংয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৮০ পিস ইয়াবাসহ মো. মুরসালিন ওরফে বাবু (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মুরসালিনের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।

গ্রেপ্তার মুরসালিন ফরিদপুরের নগরকান্দা থানার কুঞ্জিনগর এলাকার মৃত আবুল কালামের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরসালিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ ও বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৫ পিএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com