আজ, Wednesday


২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নেপালে বন্যা: নুয়াকোটের এক বাড়িতেই মিলল ২৪ মরদেহ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
নেপালে বন্যা: নুয়াকোটের এক বাড়িতেই মিলল ২৪ মরদেহ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নুয়াকোটের বেত্রাবতীতে একটি বাড়ি থেকেই ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। বন্যার পানিতে বাড়িটি ভেসে যাওয়ার পর সেখানে এসব মরদেহ আটকা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
নুয়াকোট জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যার আগে ক্ষতিগ্রস্ত ওই ভবনে ‘উত্তরগয়া মিনি মার্ট’ ছিল। সেখান থেকে সোমবার মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাত আরো অনেকে আটকা পড়েছেন এমন আশঙ্কায় ওই এলাকার অন্য অংশেও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, নুয়াকোটের ওই বাড়ি থেকে উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মহারাজগঞ্জের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে পাঠানো হবে। নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবারের বন্যা ও ভূমিধসে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে। আর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে বন্যা ও ভূমিধসে ১৬ জন নিহত এবং ৫৪০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। বন্যার পর থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে ঘন কাদা, ক্ষতিগ্রস্ত সড়ক ও বৈরী আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। জলবিদ্যুৎ প্রকল্পের কয়েকটি টানেলে এখনো ৬০০ জনের বেশি শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাশুয়া ও নুয়াকোট জেলার কয়েকটি টানেলে এখনো উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। এদিকে দুর্ঘটনার এক সপ্তাহ পার হলেও সুরঙ্গে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা এখনো বাঁচিয়ে রেখেছেন তাদের স্বজন ও উদ্ধারকারী কর্মীরা। চীন ও নেপালের সামরিক সদস্যদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ দলে ভারত, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরাও রয়েছেন। প্রকল্প এলাকাগুলো থেকে এ পর্যন্ত ২৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বিদ্যুৎ উৎপাদনের জন্য জলবিদ্যুৎ প্রকল্পের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল নেপাল। দেশটির পাহাড়ি নদীগুলোকে ঘিরে কয়েক বছর ধরে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় নির্মাণাধীন ও সম্পন্ন অন্তত ১১টি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার একটি জলবিদ্যুৎকেন্দ্রের দিকে যাওয়া সুড়ঙ্গে প্রবেশ করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। সেখানে শ্রমিকদের আটকে পড়ার ধারণা করা হচ্ছিল। তবে সেখানে কাউকে না পেয়ে ফিরে আসে দলটি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com