আজ, Wednesday


২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিংড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সিংড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংবাদটি শেয়ার করুন....

আশরাফুল সরদার : নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি রাজনৈতিক দল নয়, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও জাতীয়তাবাদী চেতনার একটি শক্তিশালী আন্দোলনের নাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। দেশের মানুষের কল্যাণ এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শামীম হোসেন, ইব্রাহিম খলিল ফটিক, সাইদুর রহমান সাধু, বজলার রহমান বাচ্চু, আফসারুজ্জামান, শাহাদৎ হোসেন, ব্যারিস্টার মো. ইউসুফ আলী, রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম বুলেট, রিয়াদ মোস্তফা, নঈমুদ্দিন মন্টু, কায়সার হায়দার হেলাল, এডভোকেট মো. আলী আজগর খাঁন, মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, আসাদুজ্জামান মিঠু, আলহাজ্ব রোজাউল করিম বাবলু, রুহুল আমিন, সাইফুল ইসলাম আর্মি, রফিকুল ইসলাম রফিক, এম. এ. মালেক, আতাউল গনি ওসমানী পরাগ, শাহাদৎ হোসেন মিন্টু, মিনহাজুল আবেদীন কাজল, আব্দুল্লাহ আল কাফি, আবুল হাসান ডাবলু, রেজাউল করিম জামু, ওমর ফারুক, অধ্যাপক হারুন অর রশিদ, মিজানুর রহমান মিলন, আসাদুজ্জামান আসাদ, মানিক হোসেন, ডেইজি আহমেদ, আঞ্জুমান আরা, এডভোকেট মো. নাজমুল হক, মুক্তার হোসেন, উৎপল কুমার, মেহেদী হাসান লেমন, হাসানুল হক হাসান, নূর মোহাম্মদ মাস্টার, নাজমুল হক বকুল, অফিজ উদ্দিন, জহরুল ইসলাম, আতিকুর রহমান আতিক, মমতাজ বেগম ও আফরোজা আক্তার ইতি।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সিংড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিংড়ার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন মিলন হোসেন মাস্টার, আনোয়ার হোসেন খাঁন, হিরাদুল ইসলাম হিরো, খায়রুজ্জামান সিটু, মিলন মাহমুদ, হুমায়ূন কবীর, রাকিব হাসান, এ. বি. সিদ্দিক, শারফুল ইসলাম ও সামিউল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com