আজ, Sunday


২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের বৈঠক

রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের বৈঠক
সংবাদটি শেয়ার করুন....

গোলাম দস্তগীর খান ছামিন : সাম্প্রতিক কালে সিলেটে কিশোর গ্যাং ও ট্রিপল খুনের ঘটনায় দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবনিযুক্ত সিলেট মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য,শিল্প,বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় বৈঠকে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের হাতে গোলাপগঞ্জের কিশোর রিফাত হত্যাকাণ্ড ও সিলেট নগরীর রায়নগর এলাকায় আলোচিত ট্রিপল খুনের ঘটনা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।বিশেষ করে বিয়ানীবাজারের অধিবাসী ও সিলেট শহরের রায়নগরের বাসিন্দা সাত্তারসহ ট্রিপল খুনের ঘটনায় জরুরি ভিত্তিতে জোরালো ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এসময় পুলিশ কর্তৃপক্ষ হত্যাকাণ্ডগুলোর বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে জানিয়ে আশ্বস্ত করেন,অচিরেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সংসদ সদস্য ও সিলেট,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আমহদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, সিলেট উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com