আজ, Friday


২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

লামায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
লামায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

আদহাম বিন ইব্রাহীম : বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এবং কালের কণ্ঠ পত্রিকার উদ্যোগে পরিচালিত দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘শুভসংঘ’-এর উদ্যোগে লামায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ হলরুমে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত ২০ জন নারীর মাঝে এই সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মো: মঈন উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার পরিদর্শক (তদন্ত), সহকারী তথ্য অফিসার রাশেদুল হক, সাবেক পৌর মেয়র আমির হোসেন, বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি, শুভসংঘের কেন্দ্রীয় ও লামা শাখার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগী নারীরা। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে স্থানীয় অস্বচ্ছল নারীরা আত্মনির্ভরশীল হয়ে ওঠার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com