আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

স্ত্রীরির স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে প্রথম স্ত্রীর অনশন

রবিবার, ২৯ জুন ২০২৫
স্ত্রীরির স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে প্রথম স্ত্রীর অনশন
সংবাদটি শেয়ার করুন....

মোঃ নয়ন শেখ : কুষ্টিয়া উপজেলা মোড়ের কেরামত আলির মেয়ে মোছাঃ লুবাবা স্ত্রীরির স্বীকৃতির দাবিতে কুষ্টিয়া ইবি থানাধীন দূর্বাচারা গ্রামের রেজাউল করিম মোল্লার বাড়িতে তার ছেলে মনিরুজ্জামান (শিহাব)কে পেতে অনশণ শুরু করেছেন। গতকাল শনিবার থেকে অনশনে রয়েছেন লুবানা। লুবাবার দাবি দেড় বছর আগে ২০২৩ সালের শেষের দিকে বিবাহ হলেও শ্বশুর বাড়িতে স্ত্রীর স্বীকৃতি পাননি।পারিবারিক ভাবে ধুমধাম করে বিয়ে হয়েছিলো তাদের। বিয়ের মাত্র ৭ দিন পরে তার শাশুড়ী লুবাবাকে কৌশলে মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়। এইদিকে অনশণরত লুবাবা জানান, বিয়ের পর দিনের পর দিন অতিবাহিত হলেও কোন সময় স্ত্রীর কোন মর্যাদা দেননি শিহাব ও তার পরিবার। এর আগেও চার বার শিহাবের বাড়িতে আসার চেষ্টা করলে শ্বশুর ও শাশুড়ী আমাকে ফিরিয়ে দিয়েছে। এর মাঝে শিহাবের পরিবার শিহাবকে গোপনে অন্য যায়গা বিয়ে দিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে এবং লুবাবা জানতে পেরে শনিবার সকালে দূর্বাচারা গ্রামে শিহাবের বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে অনশন শুরু করে।লুবাবা বলেন, পৃথীবিতে কে চাই তার স্বামীর সংসার ভেঙ্গে যাক। হাতে লাল মেহেদী আর বেনারশি শাড়ি পরে কবুল বলে ছিলাম । লুবানা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তার স্বামীর বাড়িতে। কিন্তু দজ্জাল শাশুড়ি তাকে ফিরিয়ে দিয়েছে।কি কারণে লুবাবার সাথে শিহাব ও তার পরিবার এমন করছে এই বিষয়ে কেউ কথা বলে নি। এক পর্যায়ে শিহাবের মা সহ পরিবারের সবাই লুবাবার উপর মানষিক অত্যাচার চালনোর কারনে সেখানে লুবাবা অসুস্থ হয়ে পড়ে, সেখান থেকে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। লুবাবার দাবি তার স্বামীর সাথেই থাকবেন তিনি। বিয়ে করেছেন তার স্বামীর সাথে সংসার করবেন এটাই তার প্রত্যাশা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com