আজ, Wednesday


১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ভারী বর্ষণে পাকিস্তানে নিহত ১৩, আহত ৯২

রবিবার, ২৫ মে ২০২৫
ভারী বর্ষণে পাকিস্তানে নিহত ১৩, আহত ৯২
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯২ জন।

রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) প্রদেশের বিভিন্ন এলাকায় নাগরিকদের উচ্চ সতর্কতার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক থাকতে হবে। এছাড়া প্রাদেশিক নিয়ন্ত্রণ কক্ষ এবং সব জেলা জরুরি অপারেশন কেন্দ্রগুলোকেও সতর্ক করা হয়েছে।বিবৃতিতে বৈদ্যুতিক খুঁটি এবং ঝুলন্ত তার থেকে নাগরিকদের সতর্ক ও দূরে থাকার আহ্বান জানানো হয়।

পাকিস্তানের প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘরবাড়ি ধস আর নিরাপদ আশ্রয়ের অভাবেই হয়েছে বেশিরভাগ মৃত্যু। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাঁচা ও পুরানো ঘরবাড়ি।

আহতদের চিকিৎসা সেবা ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে পাঞ্জাব প্রশাসন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com