আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মুলাদীর শৈলা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মুলাদীর শৈলা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ গোলৈইভাঙ্গা এলাকায় শৈলা নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন গ্রামবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে নদীভাঙ্গন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও জনপদ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে স্থানীয়রা আরও বলেন, দীর্ঘদিন ধরে শৈলা নদীর ভাঙ্গনে এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন, নদী ভাঙ্গন অব্যাহত থাকলে বসতভিটা ও কৃষিজমি হারিয়ে বহু পরিবার আরও বিপদের মুখে পড়বে। তাই জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি ভাঙ্গন প্রবণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় বক্তারা মুলাদি বাবুগঞ্জের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট জয়নুল আবেদীনের প্রতি আবেদন জানান তিনি যেন অচিরেই বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থার মাধ্যমে একটি গ্রাম রক্ষা করেন। উল্লেখ্য গত এক মাসে এই গ্রামের অন্তত কমপক্ষে দশটি পরিবারের বসতঘর নদী গর্ভে বিলীন হয় যারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন, তাদের মধ্যে রয়েছে, মৃত হাসেম আলী খানের পুত্র আব্দুর রব খান, আলম খান, ইয়াকুব আলী পেদার পুত্র আবুল কাশেম পেদা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com