আজ, Sunday


২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বগুড়াসহ উত্তর জনপদের পাঁচ জেলার সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক, মতবিনিময় ও ওয়ার্কশপ

রবিবার, ২৬ জুলাই ২০২৬
বগুড়াসহ উত্তর জনপদের পাঁচ জেলার সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক, মতবিনিময় ও ওয়ার্কশপ
সংবাদটি শেয়ার করুন....

মেহেদী হাসান লিটন : বগুড়া সহ উত্তর জনপদের পাঁচটি জেলা বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগা ও গাইবান্ধা জেলার উন্নয়ন প্রেক্ষিত সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক, মতবিনিময় ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে, শুক্রবার ২৪ জুলাই দিনব্যাপী, জেলার পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট মম ইন এর দ্যা পার্টি সেন্টার লেভেল-৩ তে এই আয়োজন করা হয়। উল্লেখ্য জেলাগুলোর কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও যোগাযোগ, এই পাঁচটি বিষয়ের উপর প্রতিটি সেক্টরে কর্মরত বিজ্ঞজন দের উপস্থিতিতে এই মতবিনিময় ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ চিকৎসক ডাঃ সি এম ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৬ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ হাছানাত আলি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, সিভিল সার্জন বগুড়া ডাঃ খুরশিদ আলম, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর হোসনে আরা বেগম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ডাঃ মশিউর রহমান।

এসময় প্রধান অতিথি বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা তার বক্তব্যে বলেন, “আমাদের মহান নেতা শহীদ জিয়াউর রহমানকে বর্তমান প্রধানমন্ত্রী অনুসরণ করেন, সকাল নয়টার মধ্যে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। বগুড়ার উন্নয়নমূলক কার্যক্রম তরান্বিত করতে হবে। আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে বগুড়া সহ উত্তর জনপদের অবহেলিত জেলা গুলোকে উন্নয়নের ধারায় সামিল করতে চাই। তিনি আরো বলেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা বগুড়া সহ পাঁচ জেলাকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে সম্মিলিত ভাবে সেই উদ্যোগকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে দীর্ঘ বঞ্চনার অবসান হবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে”।

বিশেষ অতিথি আহসানুল তৈয়ব জাকির তার বক্তব্যে বলেন “সেমিনারের মাধ্যমে এই অঞ্চলের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে আগামী দিনে সংসদ সদস্যদের মাধ্যমে করণীয় প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করার ব্যবস্থা করা হবে, তিনি আরো বলেন বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কাজ করছে”।

উক্ত ওয়ার্কশপে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ ও সিরাজগঞ্জের সরকারি কলেজের শিক্ষক বৃন্দ, স্বাস্থ্য খাতে কর্মরত সরকারি কর্মকর্তাবৃন্দ, কৃষি সেক্টরে কর্মরত কৃষিবিদ, চেম্বার এর ব্যাবসায়িক নেতৃবৃন্দ ও পরিবহণ নেতৃবৃন্দ দের নিয়ে পাঁচটি আলাদা আলাদা গ্রুপে তাদের নিজ নিজ ক্ষেত্রের সমস্যা, সম্ভাবনা চিহ্নিতকরে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আনোয়ারুল কবির দুলাল, সিনিয়র সহ-সভাপতি কে এম রাজিউল্লা, ওয়ার্কশপ আয়োজন কমিটির আহ্বায়ক ডাঃ মতিউর রহমান প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com