আজ, Wednesday


১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বদরগঞ্জে রাধানগর ইউনিয়নের ভবন নির্মাণ নিয়ে মানববন্ধন 

শনিবার, ১৩ জুন ২০২৬
বদরগঞ্জে রাধানগর ইউনিয়নের ভবন নির্মাণ নিয়ে মানববন্ধন 
সংবাদটি শেয়ার করুন....
বি. আই. বাধন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
একদিকে খুশির বন্যা, আরেক দিকে বইছে যেন ব্যথারি শ্রাবণ। আলোচিত ইউনিয়ন পরিষদের ভবন নিয়ে নাগরিকদের এমন বিপরীতমুখে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
শনিবার সকাল ৯টায় রংপুরের বদরগঞ্জ উপজেলার ৬নং রাধানগর ইউনিয়নের আধুনিক ভবন নিমার্ণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় পাঠানেরহাটে। একই দিন সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করেন দিলালপুরবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জের মাটিতে বিগত ৬৩ বছর ইউনিয়ন পরিষদ আছে। সেই ইউনিয়ন পরিষদের আধুনিক ভবন স্থাপন করতে হলে মাদারগঞ্জের মাটিতেই করতে হবে। কোনো চক্রান্তেই পরিষদের আধুনিক ভবন ভিন্ন জায়গা তথা পাঠানেরহাটে স্থাপন করতে দেওয়া হবে না।
তারা জানান, ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের পাঁচটি শর্তের মধ্যে চারটি শর্তই বলে, আধুনিক ভবন মাদারগঞ্জহাটেই নির্মাণ হবে। তাই সঠিকতা যাচাই করে মাদারগঞ্জ হাটেই আধুনিক ভবন নির্মাণ করতে হবে।
বক্তারা আলো বলেন, দীর্ঘদিন যাবত ভবন নিয়ে দেশের উচ্চ আদালতে মামলা চলমান, সেটাকে তোয়াক্কা না করে কর্তৃপক্ষ পাঠানের হাটে ভবন নির্মাণ করতেছেন যা মোটেও উচিত নয়।
অপরদিকে পাঠানের হাটে ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্বয়ং সদস্য সদস্য এটিএম আজহারুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা প্রকৌশলী, জামাতের  নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান সাওয়াত হোসেন হিরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে, দেখা মেলেনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের।      এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশে এদিন দেশব্যাপী বৃক্ষরোপনের কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি চেয়ারম্যান বক্কর। অনেকের ধারণা কৌশলগত কারণে তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন এই চেয়ারম্যান।
মানববন্ধনে বক্তারা জানান, ভবন নির্মাণের স্থান নির্ধারনে হাইকোর্টে দ্বায়ের করা মামলার রায় হয় ২০২২ সালে। রায়ে পাঠানেরহাটে ভবন নির্মাণের কথা আসলে দিলালপুরবাসী তা আপিল করেন। আগামী ২৬ জুলাই হাইকোর্টে এই মামলার তারিখ আছে। অথচ সেটার প্রতি অপেক্ষা না রেখে পাঠানের হাটে ভবন নির্মাণ করে যাচ্ছে সংশ্লিস্টরা।
Facebook Comments Box
advertisement

Posted ৬:১১ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com