আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

বাউফলে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার-৪

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
বাউফলে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার-৪
সংবাদটি শেয়ার করুন....

মোঃ ইলিয়াস হোসেন: পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গ্রেফতার হয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গেছে, গত সোমবার গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে মঙ্গলবার দিবাগত ভোর রাতে রাত বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান হাওলাদার, যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসনিম আহমেদকে।এছাড়া, পৃথক এক অভিযানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং সকলকেই আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৬ এএম | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com