আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

আশুলিয়ায় কৃষকের গোয়ালঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

রবিবার, ০১ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় কৃষকের গোয়ালঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ নাদির হোসেন: ঢাকার আশুলিয়ায় পূর্ববিরোধের জেরে এক কৃষকের গোয়ালঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মোঃ শামীম হোসেন (৪৫)। অগ্নিকাণ্ডে ২৫টি ভেড়া আগুনে ঝলসে আহত হয়েছে এবং ৮টি মুরগি পুড়ে মারা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ধান, ট্রাক্টর, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে অভিযুক্তরা হলেন দিদার আহমেদ চৌধুরী (৫৫), পিতা-মৃত আবুল হাশিম সোনা মিয়া; তাইজুল দেওয়ান (৫০), পিতা-মৃত বশির উদ্দিন দেওয়ান; আকাশ দেওয়ান (২৫), পিতা-মৃত বাবু দেওয়ান; মোঃ আসিফ দেওয়ান (২২), পিতা-মৃত বাবু দেওয়ান; কালা জাহাঙ্গীর (৩৩), পিতা-মৃত আব্দুল বারেক এবং রেদোয়ান কায়সার (২৫), পিতা-মাসুদ কায়সার মাসুম। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে অভিযোগে বিবাদী করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়া ইউনিয়নের বড়বাড়ী পুকুরপাড় রোডসংলগ্ন এলাকায় কৃষক শামীম হোসেনের মালিকানাধীন গোয়ালঘর রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বিরোধ চলে আসছিল।

অভিযোগে বলা হয়, গত ৩০ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শামীম হোসেনের গোয়ালঘরে অনধিকার প্রবেশ করেন। এ সময় গোয়ালঘর দেখাশোনার দায়িত্বে থাকা কর্মচারী সুমনকে (২৫) অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয়। সুমন গোয়ালঘর থেকে বের হতে চাইলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এর ধারাবাহিকতায় ৩১ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা পুনরায় গোয়ালঘরে প্রবেশ করে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এতে গোয়ালঘরের পাশে রাখা প্রায় ৩০ মণ ধান, ২৫টি ভেড়া, ৮টি মুরগি, একটি ট্রাক্টর, একটি ৩২ ইঞ্চি এলইডি টিভিসহ বিভিন্ন মালামাল পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ২৫টি ভেড়া ঝলসে আহত হওয়ায় সেগুলোর জীবন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগকারীর দাবি। অভিযোগপত্রে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ভুক্তভোগী শামীম হোসেন জানান, ঘটনার পর নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫১ পিএম | রবিবার, ০১ নভেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com