আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

আশুলিয়ায় মাদকবিরোধী সমাবেশ, নেতৃত্বে ইউনিয়ন কমিউনিটি পুলিশ

রবিবার, ০১ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় মাদকবিরোধী সমাবেশ, নেতৃত্বে ইউনিয়ন কমিউনিটি পুলিশ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ নাদির হোসেন: একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকার আনোয়ার জং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টংগাবাড়ি কমিউনিটি পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন এবং আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। এ সময় আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাই এবং আশুলিয়া থানা ইনচার্জ মো. তরিকুল উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের কারণে তরুণ প্রজন্মের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ে। তাই একটি সুন্দর, নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।

তাঁরা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইন প্রয়োগ নয়, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও অত্যন্ত জরুরি।

বক্তারা মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের মাদকবিরোধী সমাবেশ স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৬ পিএম | রবিবার, ০১ নভেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com