আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

মুলাদীতে ৪০ বছর ধরে ভোগদখলে থাকা বসত বাড়ির চলাচলের পথ বন্ধ করার চেষ্টা

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মুলাদীতে ৪০ বছর ধরে ভোগদখলে থাকা বসত বাড়ির চলাচলের পথ বন্ধ করার চেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের মুলাদীতে দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের পথ বন্ধ করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চরবাহাদুরপুর মৌজায় ফরিদ ঘরামীর ভোগদখলে থাকা চলাচলের পথ বন্ধ করে তাকে অবরুদ্ধ করার চেষ্টা করছেন একই গ্রামের নয়ন ঘরামী ও তার লোকজন। এঘটনায় ফরিদ ঘরামী বাদী হয়ে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিরোধীয় সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন বলে জানান ফরিদ ঘরামীর আইনজীবী মোস্তাফিজুর রহমান।

আদালতের মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরপুর গ্রামের মৃত হাকিমদ্দিন ঘরামীর ছেলে ফরিদ ঘরামী পৈত্রিক ওয়ারিশ সূত্রে ও ক্রয়সূত্রে চরবাহাদুপুর মৌজায় ৫৫শতাংশ জমি ভোগদখল করে আসছেন। ওই জমিতে তিনি পাকা বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছেন। চলতি বছর জুন মাসে একই গ্রামের মৃত রাহেন উদ্দীন ঘরামীর ছেলে নয়ন ঘরামী এবং মৃত সৈজদ্দিন ঘরামীর ছেলে হানিফ ঘরামী ও তাদের লোকজন ওই জমির মধ্যে মালিকানা দাবি করেন। তারা ফরিদ ঘরামীর পাকাভবন ঠেকিয়ে সীমানা দেন। এতে ফরিদ ঘরামী ও তার লোকজনের বাড়ির দক্ষিণ ও পূর্ব দিকের ফসলি জমিতে চলাচলের পথ বন্ধ হয়ে যায়। ফলে তিনি বিপাকে পড়েন এবং প্রতিকার পেতে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

ফরিদ ঘরামীর বক্তব্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈত্রিক ওয়ারিশসূত্রে প্রাপ্ত এবং জমি ক্রয় করে প্রায় ৪০ বছর ধরে ভোগদখল করছেন তিনি। এই সময়ের মধ্যে ওই জমির অন্য ওয়ারিশ মো. সাখাওয়াত হোসেন একই খতিয়ানে পূর্ব দিক দিয়ে নাল জমি ভোগদখল করতেন। ২০২২ সালে সাখাওয়াত হোসেন ও তার ওয়ারিশদের কাছ থেকে নয়ন ঘরামী জমি ক্রয় করেন। নয়ন ঘরামী ২০২২ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ওই নাল জমি ভোগদখল করেছেন এবং বর্তমানে সেখানে তার ফসল রয়েছে। কিন্তু গত জুন মাসে নয়ন ঘরামী ও তার লোকজন হঠাৎ করেই ফরিদ ঘরামীর পাকাভবন ঠেকিয়ে একটি সীমানা পিলার দেন এবং জমির মালিকানা দাবি করেন। অর্থ্যাৎ নয়ন ঘরামী পূর্ব দিকের জমি ভোগদখলের পাশাপাশি ফরিদ ঘরামীর চলাচলের পথ বন্ধ করে নতুন করে বাড়তি জমি দখল করতে চাইছেন। এছাড়া নয়ন ঘরামীর স্ত্রী রুশিয়া বেগম আদালতে একটি মামলা করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে ফরিদ ঘরামীর নির্মাণাধীন পাকাভবনের আংশিক কাজ বন্ধ রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদ ঘরামী দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। হঠাৎ করেই নয়ন ঘরামী ও তার লোকজন তার জমির মধ্যে মালিকানা দাবি করে সীমানা পিলার দেওয়ায় বিরোধ দেখা দিয়েছে। আদালত ও প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে অনাকাঙ্খিত ঘটনা ঘটার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এব্যাপারে নয়ন ঘরামী বলেন, ‘আমি ২০২১ সালে জমি ক্রয় করেছি। আগে জমিটির পূর্ব দিক দিয়ে ভোগদখল করতাম, সেখানে জমির পরিমান কম হওয়ায় ফরিদ ঘরামীর ঘর সংলগ্ন জায়গায় সীমানা পিলার দিয়েছি।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com