

গণবার্তা রিপোর্ট: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও দারাজ বাংলাদেশ লিমিটেডের মধ্যে গতকাল এক চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং দারাজ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মোস্তাহিদাল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম মঈনুদ্দীন চৌধুরী ডকুমেন্ট হস্তান্তর করেন।