
প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ট্রেনের ছাদে এমন ঘুম কাম্য নয় যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা

সিরাজগঞ্জ প্রতিনিধি : দেখে মনে হচ্ছে আহ ! কি শান্তির ঘুম না ঘুমাচ্ছে !!! ট্রেনের ছাদে ভ্রমণকারী আগন্তুক যাত্রীটি । রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটির ছাদে ১৫ আগস্ট ২০২৬ শনিবার সকাল দশটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে একজন আগন্তুক যাত্রী সম্পূর্ণ ঘুমের ভিতরে হারিয়ে গিয়েছেন। মানুষ যখন এসির ভিতর থেকে ঘুমের ট্যাবলেট খেয়ে এরকম শান্তির ঘুম ঘুমাতে পারে না তদ্রুপ এক্ষেত্রে ট্রেনের ছাদে ভ্রমণকারী একজন যাত্রী সম্পূর্ণ অনিরাপদ পরিবেশে কিভাবে ঘুমের রাজ্যে হারিয়ে গিয়ে এরকম শান্তির ঘুম ঘুমাতে পারে বিষয়টি মোটেই বোধগম্য নয় । সামান্য একটু ভুলেই তার এই চির শান্তির ঘুমটি চিরকালের ঘুমে পরিণত হতে পারে । তাই ট্রেন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট মহলের সবার আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন যে ট্রেনের ছাদে কোন মতেই কোন যাত্রী যেন না ঘুমাতে পারে সেরকম ব্যবস্থা নেওয়া উচিত।
Copyright © 2026 দৈনিক গণবার্তা. All rights reserved.