

আল আমীন : শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের সমন্বয়ে একীভূত প্রেসক্লাবের ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটুকে আহ্বায়ক এবং দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে নালিতাবাড়ী শহীদ মিনার প্রাঙ্গণে প্রেসক্লাবের স্থায়ী ভবনে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি এম এ হাকাম হীরা।
সভায় কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম তালুকদার, দিনকালের উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, দৈনিক খবরের উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান, ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি আবু ইলিয়াস সাদ্দাম, সকালের সময়ের উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ ও সমকালের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম. এ হাকাম হীরা, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সামেদুল ইসলাম তালুকদার, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল ও দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের উপজেলা প্রতিনিধি মিলন হোসেন ও কান্ট্রি টুডের উপজেলা প্রতিনিধি রকিব মুক্তাদিরকে সদস্য নির্বাচিত করা হয়।
এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা সামেদুল ইসলাম তালুকদার, সাবেক সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল সহ অন্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন, প্রেসক্লাবের সংবিধান সংশোধন এবং সদস্যপদ নবায়নের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানানো হয়।