

জাকিরুল ইসলাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে নাগেশ্বরী থানার এসআই (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়ের পূর্ব পাশে এইচআর মেটাল দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে ইজিবাইকে অবস্থানরত সন্তোষপুর নাওডাঙ্গা স্কুলপাড়া এলাকার বাসিন্দা মো. মফিজুল ইসলাম (৩২)কে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা হলুদ স্কচটেপ ও সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা।