

স্টাফ রিপোর্টার: আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের সব অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইটের টিকিটে ১০ শতাংশ ছাড় সুবিধা পাবেন। বুধবার (২২ জুলাই) রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস এবং হেড অব অপারেশনস মো. হেলাল আহমেদ এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মো. মেসবাহ-উল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন, অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার আরিফ-উল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।চুক্তি অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের অভ্যন্তরীণ রুটের টিকিট ক্রয়ের ক্ষেত্রে এ বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের ভ্রমণ সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।