

মোস্তাফিজার রহমান দিনাজপুর:
দিনাজপুরে কাচ্চি ভাই,দিলশাদ,ও ভিন্ন স্বাদ,তিন নামী রেস্তোরাঁকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২১ জুন ২০২৬ সোমবার দিনাজপুর পৌর শহরে অবস্থিত ৩ নামী স্বনামধন্য রেস্তোরাঁতে নিরাপদ খাদ্যের মধ্যে অনিয়ম ও পরিছন্নতা ও অন্যান্য অনিয়মের অভিযোগে,কাচ্চি ভাই দিলশাদ ও ভিন্ন স্বাদ,দিনাজপুর শহরের প্রথম সারির নামী রেস্তোরাঁকে একযোগে হানা দিয়েছে গ্রাম্যমান আদালত। নিরাপদ খাদ্য নিশ্চিত করণ এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে দিনাজপুর পৌরসভা এলাকায় নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর অধীনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) পরিচালনা করা হয়। এ কার্যকর পরিচালনা করেন জনাব মো.সোহাগ আলী,বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট,বিশুদ্ধ খাদ্য আদালত, দিনাজপুর। এ অভিযান কার্যক্রম চলা কালে দিনাজপুর সদর উপজেলার দিলশাদ রেস্তোরাঁ,ভিন্ন স্বাদ এবং কাচ্চি ভাই রেস্তোরাঁতে পরিদর্শন করা হয়।পরিদর্শনে দেখা যায় যে,প্রতিষ্ঠান গুলোর ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রয়োজনীয় লেবেল সংযুক্ত ছিল না এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয় করা হচ্ছিল। এসব পণ্যের মধ্যে দই,রসমালাই,কফি,চানাচুর,মসলা প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল।এর পূর্বে ও প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ খাদ্য আইন ও বিধিমালা অনুসরণে সচেতন করা হয়ে ছিল এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়ে ছিল। তা সত্ত্বেও তারা একই ধরনের অনিয়ম করে চলছিল তাই তিন রেস্তোরাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের অপরাধে উক্ত তিনটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান প্রতি ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে মোট ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয়। আরোপিত জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।(সামারি ট্রায়াল) পরিচালনার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব গৌতম কুমার সাহা এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ পুলিশের একটি চৌকস দল এছাড়া আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।