
প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে বি এন পির উদ্যোগে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত

মোহাম্মদ মহির উদ্দিন, স্টাফ রিপোর্টার, খুলনা বিভাগ :
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, উসকানিমূলক বক্তব্য এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার বিভিন্ন অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহত্তর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, জনাব শামীম রেজা মোল্লা এবং সাধারণ সম্পাদক,আলহাজ্ব বিলাল চেয়ারম্যান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশাল র্যালি দৌলতপুরে বিএনপির সাংগঠনিক শক্তি, ঐক্য এবং জনসম্পৃক্ততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। র্যালির মাধ্যমে নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দেন যে, বিএনপি সবসময় গণতন্ত্র, আইনের শাসন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের পক্ষে অবস্থান করে এবং দলের নীতি-আদর্শ থেকে একচুলও বিচ্যুত হবে না।
নেতৃবৃন্দ আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, নাশকতা কিংবা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। এবং জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে তা মোকাবিলা করা হবে।
মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় অনুষ্ঠিত এই কর্মসূচি দৌলতপুর বিএনপির ঐক্য, শৃঙ্খলা এবং সাংগঠনিক সক্ষমতার শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই বিশাল র্যালির মাধ্যমে দৌলতপুর উপজেলা বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং জননিরাপত্তার প্রশ্নে তারা সর্বদা সতর্ক, ঐক্যবদ্ধ এবং আপসহীন।
Copyright © 2026 দৈনিক গণবার্তা. All rights reserved.