
প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
বেলকুচিতে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ

মান্নান শেখ, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এরং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার লক্ষ্যে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে(শুক্রবার ১২ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়,
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে।প্রদর্শনী মেলায় মোট ১০ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম ও বৈজ্ঞানিক চিন্তার বহিঃপ্রকাশ তুলে ধরা হয়।শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা উপস্থিত অথিতি ও দর্শনার্থীদের প্রশাংসা কুড়ায়,বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সিরাজগঞ্জ(বেলকুচি-চৌহালী)৫আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম
তিনি,শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী হওয়ার আহবান জানিয়ে বলেন,আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই,বর্তমান প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী শিক্ষায় এগিয়ে আসতে হবে,
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,
জেলা বিএনপির সদস্য গোলাম আজম,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি-আমিন,উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার গোলাম রেজা,বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও সুধীজন। অনুষ্ঠান শেষে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, আয়োজকরা জানান এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Copyright © 2026 দৈনিক গণবার্তা. All rights reserved.