
প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
দিনাজপুরে নবাবগঞ্জে শিশু হত্যার আসামি গ্রেপ্তার

মোস্তাফিজার রহমান, দিনাজপুর: দিনাজপুরে নবাবগঞ্জে শিশু হত্যার আসামি গ্রেপ্তার ও রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ।দিনাজপুর উপজেলার নবাবগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে ৭ বছরের চাচাতো ভাই খুন,অল্প সময়ের মধ্যে হত্যাকারী চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ও প্রদক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায় এটি একটি হত্যাকাণ্ড। ধারালো অস্ত্রের আঘাতে এবং শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে এমনটি ধারণা প্রাথমিক ভাবে সবার। ঘটনার সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ এবং আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। পরবর্তীতে দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস জনাব মোঃ আনোয়ার হোসেন ও পুলিশ সুপার বিরামপুর সার্কেল এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ১৫ ঘণ্টার মধ্যে ঘটনার মূল রহস্য উন্মোচন ও ঘটনায় জড়িত আসামী মোঃ আমানুল ইসলাম আমান (২১)কে গ্রেপ্তার করা হয়। (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসা সংলগ্ন একটি ভুট্টা খেতের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম সিরাজুল আল শামস (৭)সে ওই এলাকার মো.মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইফতারের পর শিশু টি নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মাদ্রাসার পাশের ভুট্টা খেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সংবাদ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ।এবং অল্প সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে,আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,পূর্বের পারিবারিক বিরোধ ও ক্ষোপের জেরে আসামি কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং মৃতদেহ গোপনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। আসামির দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের ব্যবহৃত ধারালো সুরি ও ভিকটিমের ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছে জেলা পুলিশ। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক গণবার্তা. All rights reserved.