
প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ৯:৪৯ পূর্বাহ্ণ
হোসেনপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আফজালুর রহমান উজ্জ্বল, হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল বাজারে বিট অফিসার কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিট অফিসার এস আই বিজয় হোসেন সহ অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন ও ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ, ওপেন হাউজ ডে তে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, চুরি ,চিনতাই, ডাকাতি ও সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে মতবিনিময় করা হয়।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.