
প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
হোসেনপুরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ :
হোসেনপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ৭ফেব্রুয়ারি বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউএনও অনিন্দ্য মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা রুনু , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তানভীর হাসান জিকু, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.মো. উজ্জ্বল হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক রেজা উজ্জ্বল , উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার গালিব মুরশীদ, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান কাঞ্চন,পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাইদুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.