
প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
সেনবাগে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবর্ধনা অনুষ্ঠিত

মো: মনোয়ারুল হক, সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি :
বাংলাদেশ শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতি, সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এর সংবর্ধনা অনুষ্ঠান বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব আবু তাহের সেলিমের সঞ্চালনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। এতে বক্তব্য রাখেন, কানকিরহাট কলেজের অধ্যক্ষ একে এম নেছার উদ্দিন, কানকিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা গোলাম আজম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মনিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, বীজবাগ এনকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুজিবুল হক সহ প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন, আয়োজিত অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সহকারী প্রধান সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.