
প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৩, ৯:২১ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ

বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা), প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ প্রদান শুরু হয়। উপজেলার ত্রিশজন কৃষক ও কৃষাণী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ত্রিশ জন কৃষক কৃষাণী এ প্রশিক্ষণ নিচ্ছেন। সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণের প্রথম দিন উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন প্রমূখ।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না এ মর্মে প্রশিক্ষণ কর্মশালায় সকলকে অবগত করে দিক মুলক বক্তব্য দেন প্রশিক্ষকগণ।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.