
প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোঃ নাঈম (১৩) নামের এক যুবক গলায় ফাসঁ আত্মহত্যা করেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নাঈম মিয়া বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মোঃ গোলাপ নবীর ছেলে। ছোট থেকেই সে সর্বানন্দ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে তার নানা নয়া মিয়ার বাড়িতে থাকত। ঐবাড়ির লোকজন জানান সবার অগোচরে নাঈম রাতে তার শয়ন ঘরে ধন্নার সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল আজিজ বলেন, সর্বানন্দ ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার পূর্বক মরদেহ ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.