
প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৭:১৬ পিএম
শ্বরদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ

বাঁধন হোসাইন, পাবনা: পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনু|ষ্ঠিত হয়েছে ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার আসাদুজ্জামান সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুল ইসলাম, অতিরিক্ত সমাজসেবা কর্মকর্তা এ্যানি বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, আগামীকাল ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে প্রেস কনফারেন্সে জানানো হয়। এতে ১ জন সুপারভাইজার ১৩জন তথ্য সংগ্রহকারী এ কার্যক্রমে নিয়োজিত থাকবেন। এছাড়া দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সম্পন্নের পর পুরো উপজেলায় শুরু করা হবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম।
Copyright © 2026 দৈনিক গণবার্তা - গণমানুষের আওয়াজ. All rights reserved.