
প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ণ
শেরপুর জেলা বিএনপি কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলে আসছিলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্যাডে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। একইসাথে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির মহাসচিব গতকাল ৩ নভেম্বর রাতে এ সিদ্ধান্ত অনুমোদন করেন। আজ ৪ নভেম্বর দুপুরে নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অনুমোদনের কপি প্রদান করেন। এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.