
প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৫:৪৭ পিএম
মৌলভীবাজারে ছাত্রদলের সাবেক নেতা দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজারে পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তিনি শাহ মোস্তফা রোডে অবস্থিত নিজ বাসভবনে পৌঁছান।
দেলোয়ার হোসেনের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা কর্মসূচিতে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Copyright © 2026 দৈনিক গণবার্তা - গণমানুষের আওয়াজ. All rights reserved.