
প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
ভেড়ামারায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ও একতা ক্লাব স্পোর্টিং ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

জহুরুল ইসলাম , ভেড়ামারা: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ই মার্চ) কুষ্টিয়ার ভেড়ামারা ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও ফকিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে গোলাপ নগর ফকিরাবাদ শহীদ জিয়া স্মৃতি সংসদ এবং একতা ক্লাব স্পোর্টিং ক্লাবের আয়োজন এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাজান আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান সবুজ, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন সহ একতা ক্লাব স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ফকিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জুবায়েল।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.