
প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
ভান্ডারিয়ায় জাতীয় পার্টি (জেপি)’র সহ-সভাপতির পদত্যাগ

ভান্ডারিয়া (পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জাতীয় পার্টির (জেপি)’র সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক খোকন মৃধা
পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকালে দলের প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মোঃ মনিরুল হক জোমাদ্দারের নিকট তারা পদত্যাগ পত্র জমা দেয়।
এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত সহ-সভাপতি মাহবুবুল হক খোকন মৃধা জানান,আমি আমার ব্যাক্তিগত কারনে পদত্যাগ করেছি।
ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি'র) সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দার জানান,
পদত্যাগ পত্র আমার কাছে জমা দিয়েছে। দলের চেয়ারম্যানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
উল্লেখ্য গত ৫ জুন উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও সাধারন সম্পাদক সহ ১০ নেতা জাতীয় পার্টি (জেপি) থেকে পদত্যাগ করেছেন।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.