
প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৪, ৯:২৬ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ব্যারিস্টার সুমন

এস এম টিপু সুলতান, হবিগঞ্জ :
বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন হবিগঞ্জ ৪ আসনের (চুনারুঘাট-মাধবপুর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য সোস্যাল মিডিয়ার পরিচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানান।এ সময় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত রোববার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে ৯৯ হাজার ৫৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করে এ আসন থেকে স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। তিনি দুই উপজেলার ১৭৭টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। ১০ জানুয়ারি বাংলাদেশ সরকারের গেজেট্ভুক্ত হয়ে পবিত্র শপথ পাঠের মাধ্যমে এ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.