
প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪, ২:৫৬ পিএম
নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী গ্রেফতার

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ : নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাকিব আলী (২০), কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারী) ভোর রাতে সিলেট ওসমানী নগর মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো, দিঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের আব্দুর রশীদ এর পুত্র রাকিব আলী (২০), কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রাকিব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী।
Copyright © 2026 দৈনিক গণবার্তা - গণমানুষের আওয়াজ. All rights reserved.