
প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
দেবীগঞ্জে ৩৩ বোতল ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী

মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম। তিনি উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের উত্তর সরকার পাড়া এলাকার আকালু ইসলামের পুত্র।
সোমবার (২৬ মে) সকাল আনুমানিক সাত টায় দেবীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গ্রেফতার করে এক মাদক কারবারিকে।
পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ কল পেয়ে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ নাসিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে রবিউল ইসলামকে।
রবিবার রাতে ভাউলাগঞ্জ থেকে ঢাকাগামী শাপলা পরিবহণ নামে একটি বাসে ফেনসিডিলের মোড়ানো প্যাকেট তুলে দিয়ে মাদক ব্যবসায়ী আহসান পরিবহণ নামে অন্য বাসে বগুড়ায় চলে যান। শাপলা পরিবহণের বাস সহকারীর সন্দেহ হলে ফেনসিডিলের প্যাকেট বটতলী বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। রবিউল বগুড়ায় নেমে ফেনসিডিল না পেয়ে বটতলী বাস স্টানে ফেরত আসে। স্থানীয় জনতা বুঝতে পেড়ে ৯৯৯ সেবায় কল করলে দেবীগঞ্জ থানা পুলিশ এসে ৩৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হবে।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.