

স্টাফ রিপোর্টার : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়নের মোগসাইরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে মো. হাবিবুর রহমান (হাবিব) এর পরিচালনায় প্রধান অতিথি ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন ২ নম্বর ইউসুফপুর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক কমিটির সভাপতি হযরত মাওলানা শেখ মো. এরশাদুর রহমান মোজাহেদী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ওমর ফারুক মেম্বারসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোগসাইর এগারগ্রাম স্কুলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, হাজী মো. আব্দুল মান্নান আল আবেদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
মোগসাইর এগারগ্রাম স্কুলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম পথনির্দেশনা। তাঁর শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক কমিটির সভাপতি হযরত মাওলানা শেখ মো. এরশাদুর রহমান মোজাহেদী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ সম্পর্কে মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব। তাঁর দেখানো পথে চলার মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ, আলোচনা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।