
প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ণ
দিনাজপুরে অটোবাইক থেকে পড়ে গিয়ে ট্রাকের চাপায় এক নারী নিহত

মোস্তাফিজার রহমান, দিনাজপুর:
দিনাজপুরে অটো ইজিবাইক থেকে পড়ে গিয়ে ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছে এ সময় কোলে থাকা দেড় বছরের কন্যা সন্তান সুস্থ রয়েছে।নিহত রোজিনা খাতুন(২৬) দিনাজপুর বিরল উপজেলার পৌরসভাধীন শংকরপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক হোসেনের স্ত্রী।বিরল থেকে রোজিনা খাতুন তার এক বছরের সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড় বলাই হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় আজ (১২ নভেম্বর)সকাল ১১ টায় নিহত রোজিনা খাতুন বিরল থেকে একটি অটোযোগে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিমনগর বালুবাড়ী শহীদ মিনারের কাছে এসে অটোটি বাঁক ঘুরার সময় মেয়েটি হঠাৎ পরে গেলে অটোর পিছনে থাকা একটি ট্রাক মেয়েটির মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কিন্তু তার কোলে থাকা এক বছরের সন্তানটি বেঁচে যায় এ ঘটনায় চালক ও ঘাতক ট্রাককে আটক করে বিক্ষুব্ধ জনতা।এ ঘটনার পরপরেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.