

রায়হান উদ্দিন নিজামী : বান্দরবানের থানচি উপজেলায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ আগস্ট ২০২৬ মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে থানচি থানা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিতে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কানন সরকার ও এসআই হাফিজুর রহমানসহ থানার পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও এলাকার সচেতন নাগরিক ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।