
প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৭:৪৬ এএম
খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস

কাকন সিকদার, স্টাফ রিপোর্টার।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে স্বাগতম জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন, আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন।
এছাড়া খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন সারজিস আলম।
Copyright © 2026 দৈনিক গণবার্তা - গণমানুষের আওয়াজ. All rights reserved.