
প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
কুমারখালীতে বালু ও মাটি তোলার দায়ে ৪ জনের কারাদণ্ড

মোঃ নয়ন শেখ কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে অবৈভাবে বালু ও মাটি তোলার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকা ও সাওতা এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশরার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালত সহযোগীতা করে থানা পুলিশ।
আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে গড়াই নদী থেকে বালু ও মাটি তোলার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন - চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে আমজাদ শেখকে (৪০) পাঁচ দিন, চর বহলা গ্রামের ঝাজু শেখের ছেলে ছবিদ শেখকে (২৫) তিন দিন, সাওতা গ্রামের রায়হানের ছেলে রাকিবুল ইসলামবে (১৮) সাত দিন এবং সাওতা গ্রামের গাকছার আলীর ছেলে মো. ছাহিদুলকে (১৮) কে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এতথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, অবৈধ বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল। রোববার বিভিন্ন মেয়াদে ৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.