
প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ণ
এবি ব্যাংকের এমডি ও সিইও হলেন সৈয়দ মিজানুর রহমান

কাকন সিকদার, স্টাফ রিপোর্টার।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে সৈয়দ মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৫ মে) এই নিয়োগ দেওয়া হয়।
সৈয়দ মিজানুর রহমান ২০১১ সালের মার্চ মাসে এবি ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বগ্রহণের পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।
ব্যাংকিং খাতে ২৮ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন রহমান এবি ব্যাংকে যোগদানের পূর্বে ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন। এই দীর্ঘ পথচলায় রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং করপোরেট কমিউনিকেশনস ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেন।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.