
প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ১২:৩০ অপরাহ্ণ
এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিলো। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার (এনায়েতপুর থানার) জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ব্লকের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাঁতবাড়ীয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন। জালালপুর গ্রামের আলহাজ আলী বলেন, যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মানের জন্য ব্লক তৈরীর কাজ করা হচ্ছিলো। দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লক নির্মান এলাকায় ছোট গর্তে পড়ে ছিলো দুই শিশুর মরদেহ। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়। নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শশুরের বাড়িতে বেড়াতে আসি। গতকাল শনিবার (১১ মে) সকালে আমার ছেলে ও আমার শালিকার ছেলে নদী পাড়ে বালির মধ্যে খেলা করছিলো। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। সবার ধারনা ছিলো তারা নদীর পানিতে ডুবে গেছে। ঘটনাটি পুলিশকে অবগত করি। আজ রোববার সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যাই। দুপুরে আমাকে ফোন করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে। তারা অসুস্থ্য। ঘটনাস্থলে এসে দেখে নদীর পাড়ে ব্লকের ভিতর গর্তে তাদের মরাদেহ পড়ে আছে।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.