
প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ৫:১৮ পূর্বাহ্ণ
ইসলামপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনীয় ভবিষ্যৎ গড়ি" এই স্লোগানে জামালপুরের ইসলামপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পদযাত্রা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে পরিষদ প্রাঙ্গন থেকে পদযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি সাইদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর থানা তদন্ত অফিসার মনিরুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা ইসলামপুর উপজেলা প্রাকৃতিক দুর্য়োগ মোকাবিলা সার্বিক চিত্র ও প্রস্তুতি এবং কিভাবে দুর্যোগ মোকাবেলা করা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, ইসলামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে কেও না খেয়ে থাকবে না। দুর্যোগ মোকাবেলায় সবধরনের সহায়তা করা হবে।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.